
Chief Editor: Habib Ullah (Habib Babul)
Editor: Sourabh Adnan Khan
Assistant Editor: Bulbul Talukder
Assistant Editor: Irin Parvin Khan
Literary Editor: Bilkis Sultana
Publisher: Sajia A Chowdhury
Address: 27555 Evelyn Ave,Warren,MI48093.USA
Shuddhoshor.info@gmail.com
Published from: Bangladesh, Germany, Italy, Austria, USA.
Subscribe now to keep reading and get access to the full archive.

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদার এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।