আরও ৩ দিনের রিমান্ডে গোলাপ

কোটা সংস্কার আন্দোলনে পোশাকশ্রমিক রুবেল হত্যার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গত ২৬ আগস্ট গোলাপকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

এর আগে, গত ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২২ আগস্ট নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কয়েকজন আসামি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.