২৫তম প্রধান বিচারপতি হিসেবে রেফাত আহমেদের শপথ আজ

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ রোববার বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এ বিষয়ে গতকাল শনিবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সাবেক জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সাবেক জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.