সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠছে জাতীয় প্রেস ক্লাব এলাকা। প্রেস ক্লাবের সামনে একাধিক সংগঠন সমাবেশ করছিলেন। এ সময় হাইকোর্টের দিক থেকে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পণ্ড হয়ে যায় সমাবেশ।
বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রেস ক্লাব।
আন্দোলনকারীরা সচিবালয় মেট্রোরেলের নিচে অবস্থান নিয়েছেন। বর্তমানে তারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

