বিদেশি গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডায় দেশে অস্থিরতা ছড়াচ্ছে : অপর্ণা রায় দাস

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস বলেন ,একটি বিশেষ দেশের গণমাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে ধুলিস্যাৎ করতে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ।এসব গুজবের কারণে দুস্কৃতিকারীরা কোথাও কোথাও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদেশের সাধারণ ছাত্র জনতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে ।

 

অপর্ণা রায় সেনাবাহিনীর প্রশংসা করে বলেন , বিভিন্ন এলাকায় সেনা সদস্যদের সফল তৎপরতার কারণে দেশ স্থিতিশীলতার দিকে এগুচ্ছে।এসময় রমেশ দত্ত , তরুন দে , সুভাষ চন্দ্র দাস ,মিলটন বৈদ্য, নির্মল সেন , মিন্টু বসু , দ্বীপ্ত মিত্র , মৃনাল চন্দ্র সুজন , সীমান্ত দাস ,তন্ময় সাহা , প্রনব কুমার শাখারী , রাম কৃষ্ণ বাইন , দ্বীপ্ত কর শান্ত , অজয় মজুমদার , সুমন মজুমদার, বাবুল, মোস্তাকিম ,কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.