‘বাংলাদেশ’ গান গাইতে জেমসের বাধা ছিল ?

তুমি শহীদ মিনারে প্রভাতফেরির, ভাই হারা একুশের গান/আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এমন কথার এক গানেই যেন পুরো বাংলাদেশকে চেনা যায়। গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ লেখা ‘বাংলাদেশ’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জেমস। তবে আওয়ামী লীগের শাসনামলে কনসার্টে এই গান গাওয়া নিয়ে কিছু বিতর্কিত বক্তব্য উঠে এসেছে। যেখানে বলা হচ্ছে, গানের লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় গত ৮ বছরে জেমসকে তার ‘বাংলাদেশ’ গানটি অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি।

শুধু তা-ই নয়, তার কণ্ঠরোধের নানা হুমকি-ধমকি ও কার্যক্রমের হদিস মিলছে বিগত সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের পতনের পর এমন অনেক অভিযোগ উঠে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে নগরবাউল ব্যান্ড।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.