ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আজ সোমবার বিকেল পৌনে টার দিকে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন দেওয়ার পর নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
এদিকে, রাজধানীর বিজয় স্মরণীতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।
আর গণভবনে হাজারো জনতা প্রবেশ করেন। তারা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন।

