শেখ হাসিনা সরকারের পদত্যাগে ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে বলেন, “কর্তৃত্ববাদী ও স্বৈরতান্ত্রিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তাক্ত গণ-অভ্যুত্থানের বিজয়ে অভিনন্দন। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বিজয়কে সংহত করার জন্য সকল ধরণের নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষের জান-মাল বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ জাসদ সহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে দায়িত্ব পালন করতে হবে।”
বার্তা প্রেরক
(সাজ্জাদ হোসেন সোহাগ)
সহ দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাসদ।

