অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে।বুধবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই কমিটির প্রধান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন।

কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে বার্তাসংস্থা ইউএনবি। এ কমিটির অন্য সদস্যরা হলেন: অধ্যাপক এ কে এনামুল হক, ডিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক ইউনিভার্সিটি। ড. কাজী ইকবাল, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)। ড. এম তামিম, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (২০০৮)। ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। ড. শারমিন্দ নীলোর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা চেয়ার, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ও বিশিষ্ট কলামিস্ট।
 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.