রক্তাক্ত ট্রাম্পের ছবিযুক্ত টি-শার্ট, পোশাকটি চীনে বিক্রির ধুম

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

নিরাপত্তা ইস্যুতে বরাবরই বেশ সোচ্চার দেখা যায় যুক্তরাষ্ট্রকে। সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই এবার ঘটে গেল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এক ঘটনা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন খোদ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে প্রাণে বেঁচে গেলেও কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের।

শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি জনসভায় এ ঘটনা ঘটে।  গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তার সেই রক্তাক্ত ছবি। আর সেই ঘটনার দুই ঘণ্টার মধ্যেই চীনের অনলাইন বিক্রেতারা একটি টি-শার্ট বিক্রি করার উদ্যোগ নিল।  ছবিটির উপরে লেখা, ‘গুলি আমাকে আরও শক্তিশালী করেছে।’ নিচে লেখা ট্রাম্প।

বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, আমরা Taobao-তে সেই টি-শার্টটা এনেছি। ঘটনার কথা জানার পরেই সেই টি-শার্টটি আনা হয়েছে। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে।

ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এই প্রিন্টিং দ্রুততার সঙ্গে হতে পারে। একেবারে হটকেকের মতো বিক্রি হচ্ছে এ ধরনের টি-শার্ট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.