চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্রামে থাকতে হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয় জানতে চাইলে শায়রুল বলেন, গত ১০ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। ওই সময় তার এনজিওগ্রাম করা হয়। ১১ তারিখে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসলেও চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।

