ফ্রাঙ্কফুর্ট , মিউনিখ , হামবুর্গ, লন্ডন, কানাডা , আমেরিকা, নরওয়ের অসলো , বার্লিন, প্রাগ , প্যারিস ইস্তানবুল, স্টকহোলম ,
সহ সারা বিশ্বে কোটাবিরোধী ছাত্রদের সমর্থনে এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে । এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয় , তারা ব্যানার ফেস্টুন , লিফলেট বিতরণ করে । এবং সরকারের নির্যাতন , হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান প্রদান করে । 
আমাদের প্রতিনিধিরা বিভিন্ন দেশ থেকে জানাচ্ছেন আজ রবিবারও বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হবে , ফ্রাঙ্কফুর্ট থেকে একজন শিক্ষার্থী জানালেন , তারা জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের সাথে যোগাযোগ করে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ।

