প্যারিসে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন

২০ জুলাই, শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে এক শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছে।

বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে একতা ও সংহতি প্রকাশের লক্ষ্যে আগামী ২০ জুলাই রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে এক শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয়। ফ্রান্সে কলেজ উনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফরাসি প্রশাসনের অনুমতি নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে সংহতি প্রকাশ করে ফ্রান্সে বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেন। প্রায় দেড় সহস্রাধিক মানুষের জমায়েতে হয় রিপাবলিক চত্বরে।

 

আগামীকাল আবারো একই স্থানে আরো একটি প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এই মানব্বন্ধনের সমন্বয়ক ছিলেন প্যারিসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ইশতিয়াক আকিব ।

রাকিবুল ইসলাম , শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.