দেশজুড়ে চলছে ‘বাংলা ব্লকেড’,

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার প্রধান প্রধান সব পয়েন্টে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার১০টা থেকে সারাদেশে শিক্ষার্থীরা সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করেন। এর ফলে রাজধানীজুড়ে দিনব্যাপী ব্যাপক যানজটের শঙ্কাও তৈরি হয়েছে।

বেলা ১১টার দিকে বিভিন্ন সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যে সাইন্সল্যাব, চানখারপুল, আগারগাঁও, শাহবাগ এলাকার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ঢাকার ভেতরে যেসব স্থানে ব্লকেড কর্মসূচি হচ্ছে:

শাহবাগ, কারওয়ানবাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল মোড়, চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান, সায়েন্সল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা-আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলামোটর, আগারগাঁও এলাকায় চলছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি।

ঢাকার বাইরে যেসব স্থানে হচ্ছে ব্লকেড কর্মসূচি:

রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ), সিলেট-সুনামগঞ্জ রোড (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), রংপুর মডার্ণ মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ), খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা), গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর), নোয়াখালী প্রেস ক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীরা) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে, ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা-দিনাজপুর রোড (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), ঢাকা-পটুয়াখালী মহাসড়ক (বরিশাল বিশ্ববিদ্যালয়), ঢাকা-বরিশাল (বিএম কলেজ)।

উল্লেখ্য, ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকার। পরে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে এর বিরুদ্ধে রিট করেন। গত ৫ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা।

গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রবিবার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকা থেকে এ কর্মসূচি পালন করে।সুত্র, আমাদের সময় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.