জনমত জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা হ্যারিস

আসন্ন মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর নতুন মোড় নিতে শুরু করেছে নির্বাচনি জোয়ারে।

রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা চূড়ান্ত হলেও ঝুলে আছে ডেমোক্রেট প্রার্থীর নাম। ট্রাস্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। ইতোমধ্যে এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি।

জনমত জরিপের ওপর ভিত্তি করে মঙ্গলবার এক ফলাফল প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস। প্রকাশিত জরিপে দেখা যায়, কমলার জনপ্রিয়তা ৪৪ শতাংশ।  আর যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ। একই দিনে প্রকাশিত বার্তা সংস্থা এএফপির আরেক জরিপে বলা হয়, ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন কমলা।

অন্যদিকে গত ১৩ জুলাই পেনসিলভানিয়াতে ট্রাম্পের ওপর হামলার পর এক জরিপ চালিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজ। ওই জরিপে অংশ নেওযা ৮৭ শতাংশ মার্কিনই মনে করেন যে, বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

আর ৪১ শতাংশ মনে করেন, বাইডেনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বিপরীতে আর ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, এতে নির্বাচনের ফলে কোনো পার্থক্য হবে না।

চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন অঙ্গরাজ্যে প্রথমবারের মতো সমাবেশ করেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে ডেমোক্রেট শিবিরে বড় অংশের সমর্থন রয়েছে কমলার প্রতি।

গত রোববার স্থানীয় সময় দুপুরে সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে অনুমোদন দেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.