লন্ডন ভিত্তিক বাংলাদেশী সংগঠন কানেক্ট বাংলাদেশ যুক্তরাজ্যে অবস্থিত একটি অরাজনৈতিক বাংলাদেশী সংগঠন , তারা দেশের বর্তমান পরিস্থিতিতে এক বিবৃতিতে বলেন কিছুদিন যাবৎ আমরা গভীর শঙ্কার সহিত পর্যবেক্ষণ করছি যে দেশের বিশ্ববিদ্যালয় সমুহে বৈষম্য বিরোধী সরকারি কর্মসংস্থান নিয়োগ ও্ বহাল এর জন্য আন্দোলনরত ছাত্রসমাজের সহিত বাংলাদেশ সরকারের মধ্যে কোটা সংস্কারের সমস্যা সমাধানের বিষয়ে এই অচলঅবস্থা সৃষ্টি হয়েছে ।
দুঃখজনকভাবে এই অচলঅবস্থা এক সহিংস ধ্বংসাত্মক সহিংস রুপ নিয়ে অনেক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে । আমরা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করছি , এবং তাদের পরিবারজনের প্রতি সহানুভূতি এবং সমবেদনা জানাচ্ছি । আমরা আশা করবো এই ঘটনার সাথে সম্পৃক্ত মহল ঘটনার তীব্রতা অনুধাবন করবেন । এই অনভিপ্রেত পরিস্থিতির আরও ধ্বংসাত্মক রূপ ধারন না হওয়ার জন্য সকল মহল তাদের অসীম ধৈর্যের পরিচয় প্রদর্শন করবেন ।
সবশেষে আমরা আশা প্রকাশ করছি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমুহ সরকার তার দূরদর্শিতা দিয়ে বিবেচনা করবেন , এবং আন্দোলনকারীদের সাথে আলোচনা করে বিদ্যমান সমস্যার সমাধান করবেন । কানেক্ট বাংলাদেশের পক্ষে আবু আহমেদ (খিজীর) , কো- অর্ডিনেটর , কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সি বি আই)। ডঃ মাহমুদুর রহমান , সদস্য সচিব সি বি আই , ইউকে, নাসিম চৌধুরী সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার , সি বি আই , ইউকে, নুরুল আমিন , সিনিয়র এক্সিকিউটিভ মেম্বা্র, মীর রাশেদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার , ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ , এক্সিকিউটিব মেম্বার ।

