কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ। ঘটনাটি স্মরণীয় করে রাখতে তার নামে গেট ও চত্বরের নতুন নামকরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার ক্যাম্পাসে সাঈদের গায়েবানা জানাজা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ গেট’ এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের নাম ‘শহীদ আবু সাঈদ চত্বর’ রাখেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালেব বলেন, ‘আমাদের সহপাঠীকে হারিয়েছি। জানি তাকে আর ফিরে পাব না। কিন্তু তার নামে গেটের নাম রাখছি। যত দিন বিশ্ববিদ্যালয় থাকবে, তত দিন আবু সাঈদ গেট নামে চিনবে সবাই।’
সোহরাব হোসেন বলেন, ‘যেই গেটের সামনে আমাদের ভাই রক্ত দিয়েছে, সেই গেটকে স্বরণীয় রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার নামে রাখব।’

