রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী

রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু।

সব কিছু ঠিক থাকলে তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ। সূত্রের খবর, আগামী শনিবার, ৮ জুন মোদী প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিতে চলেছেন। তার আগে পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সরে দাঁড়ালেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.