মোদির সফরের আগেই মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে গুড়িয়ে দেয়া হলো ইতালিতে

ইতালিতে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানালো ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতালি সফরে উদ্বোধন করার কথা ছিল এই মূর্তির। তার আগেই তা ভেঙে গুড়িয়ে দিলো খালিস্তানিরা। ইতালি সরকারের কাছে ভারত আবেদন জানিয়েছে যাতে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দক্ষিণ ইতালির ব্রিনদিশি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরেই ছিল মহাত্মা গান্ধীর মূর্তিটি। সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানপন্থীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তানি হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়।

এ প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা একটি বিশেষ ব্রিফিংয়ে বলেছেন- ‘আমরা ইতালীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট নিয়েছি। আমরা বুঝতে পেরেছি মূর্তি ভাঙচুরের বিষয়টি নিয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

 

‘শুধু ইতালি নয়, এর আগে আমেরিকা ও কানাডার একাধিক জায়গায় এই ধরনের খালিস্তানি হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি কানাডাতে দেখা গিয়েছে ভারত বিরোধী মিছিলও। এই ইস্যুতে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কও চরম আকার ধারণ করেছিল।

প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণের পরই ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতালির ফাসানোতে আগামী ১৩ থেকে ১৫ই জুন পর্যন্ত বিশ্বের শক্তিধর দেশগুলোকে নিয়ে জি৭ সম্মেলন হওয়ার কথা। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রীও।

বৃহস্পতিবার ইতালির উদ্দেশে রওনা দেয়ার আগেই সেখানে গান্ধী মূর্তি ভাঙচুরের ঘটনা আসলে ভারতের উদ্দেশ্যে খালিস্তানি বার্তা বলে মনে করছেন অনেকে। গত বছর প্রধানমন্ত্রী মোদির সফরের আগে খালিস্তানপন্থীরা  অস্ট্রেলিয়ার সিডনিতে  শ্রী স্বামীনারায়ণ মন্দিরে হামলা করে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া ।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.