এ দেশে রোহিঙ্গাদের নিরাপত্তা আছে কিন্তু এদেশী হরিজন সম্প্রদায় নিগৃহীত : অপর্ণা রায়

অপর্ণা রায় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় বলেন, ৪০০ বছরের পুরনো ঢাকার মিরনজিল্লা এলাকার হরিজন পল্লীর প্রায় ৮৫টি বাড়ি পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে বাসিন্দাদের খোলা ছাদের নিচে নামতে বাধ্য করেছে। এটা এই অবৈধ সরকারের আসল রূপ। বসতবাড়ি ভাঙার সাথে সেখানকার মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানও রেহাই পায়নি ।

 

 

উচ্ছেদের নামে বসতবাড়ি থেকে বের করে দেয়া মানুষের দুর্দশা সরজমিনে প্রত্যক্ষ করে তিনি বলেন, এই সরকার লুটেরাদের, ভুমি দস্যুদের দোসর। তারা নিরীহদের রক্ত চুষে ধনীদের টাকার পাহাড় গড়ার সুযোগ করে দেয় বলেই বেনজিরের মত কুলাঙ্গারদের জন্ম হয় । তিনি বলেন, এদেশে ভিনদেশী রোহিঙ্গাদের নিরাপত্তা আছে কিন্তু বাংলাদেশী লোকদের কোন নিরাপত্তা নেই। তিনি অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদকৃতদের পুনর্বাসন করার দাবি জানান। এসময় অসহায়দের মাঝে খাবার বিতরণকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর এর সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস , যুগ্ম আহ্বায়ক সমীর সরকার ,বিজয় পান্ডে , পেশাজীবী পরিষদের নেতা প্রফেসর নুরুদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.