এমপি আনার হত্যা: অবশেষে খাল থেকে হাড়গোড় উদ্ধার

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেফতার সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। রোববার সকালে ভাঙড় এলাকা থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়।

আন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। হাড়গুলো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে সেগুলো মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কিনা তা এখনো স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেনসিক পরীক্ষা।

প্রসঙ্গত, নিউটাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাংক থেকে ৪-৫ কেজি ছোট ছোট মাংসের টুকরা উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি আনোয়ারুলেরই, তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইসি সূত্রে খবর। হাড়গুলো যদি সত্যিই এমপি আনারের হয় তাহলে সেটা হবে এই মামলায় সিআইডি তদন্তে বড় অগ্রগতি।

এর আগে নেপাল থেকে সিয়ামকে গ্রেফতার করে কলকাতা সিআইডি। শনিবার তাকে বারাসত আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিন রিমান্ডের নির্দেশ দেন। তারপর রোববার সকালেই সিয়ামকে নিয়ে কৃষ্ণমাটিতে পৌঁছে এই হাড়গোড় উদ্ধার করেন সিআইডি কর্মকর্তারা। সুত্র, যুগান্তর ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.