এবারও কোরবানি দিয়েছেন বিদ্যা সিনহা মিম, দিলেন সম্প্রীতির বার্তা

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তেমনই হয়েছে।
ঈদের দিন সকালেই সামাজিক মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানান তিনি। সোমবার সকালে ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানিয়ে দেন তিনিও ঈদ উদযাপন করছেন। ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’।

এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা।

এদিকে ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিয়েছেন বলেও জানান। তার কথায়, ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক। সুত্র, মানবজমিন ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.