আগারগাঁওয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে, সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে জানানো হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম অংশ নিয়েছেন

