কেমন আছেন গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

শঙ্কামুক্ত রয়েছেন স্লোভাকিয়ার গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। দেশটির উপপ্রধানমন্ত্রীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাতকারে উপপ্রধানমন্ত্রী টমাস টারাবা বলেন, ফিকোর সার্জারি ভালো হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত আছেন।

গতকাল বুধবার আততায়ীর গুলিতে মারাত্মক আহত হন রবার্ট ফিকো। রাজধানীর উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সেখানে সরকারি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে- পেট, হাত ও পায়ে গুলি লেগেছে ফিকোর।

চিকিৎসকরা বলছিলেন তার অবস্থা আশঙ্কাজনক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুর সঙ্গে লড়ছেন ফিকো।

ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা এখনো কথা বলেনিনি। তবে উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন আপাতত শঙ্কামুক্ত রয়েছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.