ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনূস

মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ এর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য প্রফেসর ইউনূসের সঙ্গে ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রী আন্দ্রেয়া আবোদি রোমে তার অফিসে আলোচনা সভা করেন।

ইউনূসের গ্লোবাল সংস্থা  ইউনূস স্পোর্টস হাব মিলান কর্টিনো শীতকালীন অলিম্পিক ২০২৬-এ সামাজিক ব্যবসার মাত্রা যোগ করতে  অলিম্পিক আয়োজক কমিটির সাথে অংশীদারিত্ব করছে। ইতালির অলিম্পিক কমিটির চেয়ারম্যান মিঃ জিওভানি মালাগো এবং আরো অন্যান্য উচ্চ পর্যায়ের ক্রীড়া কর্মকর্তারা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সোমবার (১৩ মে) ইউনূস সেন্টার থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়ঃ মিলান কোর্টিনো ২০২৬ ফাউন্ডেশন এর সিইও আন্দ্রেয়া ভার্নিয়ার, চিফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড লিগ্যাসি অফিসার ডায়ানা বিয়ানচেডি এবং হেড অফ লিগ্যাসি ইয়াকোপো মাজেত্তি বৈঠকে উপস্থিত ছিলেন। এতে ২০২৬ সালে মিলানো কর্টিনায় যুবক এবং বিশ্ববিদ্যালয়গুলোর একীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই খেলাধুলা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, মিলানো কর্টিনা গেমসের সামাজিক ব্যবসা প্রোকিউরমেন্ট প্রোগ্রাম ইউনূস স্পোর্টস হাবের সাথে অংশীদারিত্বে গঠিত।

পরে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট দ্য ইতালিয়ান ওপেন ২০২৪-এ সামাজিক প্রোকিউরমেন্ট বিষয়ে আলোচনা করতে বিএনএল এবং বিএনপি পারিবা’র চেয়ারম্যান ক্লডিয়া ক্যাটানি এবং তার কার্যনির্বাহী দলের সাথে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। দ্য ইতালিয়ান ওপেন ২০২৪-এ বিএনপি পারিবা টাইটেল স্পন্সর।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.