বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ এর বাংলা সংস্করণ প্রকাশ হয়েছে। ওই বইয়ের এক কপি খালেদা জিয়াকে পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বই তার হাতে তুলে দেন।
সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, তার স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা প্রমুখ।

