এবার থানচিতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, বাজার ঘেরাও করে ফাঁকা গুলি

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে।

এরআগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় কেএনএফ সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপককে পাওয়া যায়নি। সুত্র, চ্যানেল ২৪ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.