সংবাদপত্র স্বাধীন নাও হতে পারে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিৎ : গয়েশ্বর রায়

সংবাদপত্রের মালিকানা এখন ব্যবসায়ীদের হাতে। তাই তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য সরকারের কথামতো চলতে হতে পারে। কিন্তু সাংবাদিকতা একটি সম্মানীয় পেশা ।একজন সাংবাদিক ইচ্ছে করলেই তার স্বাধীন সত্তাকে বাঁচিয়ে রেখে সত্য কথা লিখতে পারে।
আজ জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বিএফইউজের নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিএফউজের নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী ,সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বিএফইউজের নবনির্বাচিত নির্বাহী সদস্য অপর্ণা রায় , জনাব মহসিন, শাজাহান সাজু , এরফান নাহিদ , সাদেকুল স্বপন প্রফেসর নুরুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.