বাংলাদেশি জাহাজ অপহরণের পর আরও জাহাজ আটকের চেষ্টা চালাচ্ছে সোমালিয়ার দস্যুবাহিনী

ভারত মহাসাগর থেকে অপহরণকারী বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ অপহরণের পর আর জাহাজ আটকের চেষ্টা চালাচ্ছে সোমালিয়ার দস্যুবাহিনী। খবর স্প্ল্যাশের

যুক্তরাজ্যের মেরিটাইম বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যামব্রে বলছেন, সোমালিয়ার চারটি পয়েন্ট থেকে তারা চারটি বার্তা পেয়েছে। এসব এলাকায় ৩৬ জন অস্ত্রধারীরা অবস্থান নিয়েছে।

এদিকে বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ অপহরণের আগে জলদস্যুদের জাহাজে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি এবার বিশ্লেষণ করেছে সমুদ্রপথে নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যামব্রে’।

ভিডিও পর্যবেক্ষণ করে অ্যামব্রে জানায়, জাহাজটি অপহরণের সময় সাগর শান্ত ছিল। পাশেই একটি ছোট বোট এগোচ্ছিল। সেটি থেকে সশস্ত্র ব্যক্তি বেয়ে জাহাজে ওঠে। জাহাজে তখন কোনো সশস্ত্র প্রহরী দৃশ্যমান ছিল না।

গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ‘এমভি আব্দুল্লাহ’ নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। ওই সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ ‘এমভি আবদুল্লাহ’র পিছু নিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.