পিরোজপুরের পারেরহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ছয়জন নিহত এবং ৬–৮ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
পারেরহাট সড়কের ঝালতলা নামক স্থানে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইকে থাকা চার ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত ৮–১০ জনকে পিরোজপুর হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
দাঁড়িয়ে থাকা অটোরিকশার বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। ছবি: ইনডিপেনডেন্টদাঁড়িয়ে থাকা অটোরিকশার বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। ছবি: ইনডিপেনডেন্ট
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম হোসেন বলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য সবাই সম্মন্বিতভাবে কাজ করছে।

