তিন মাস ধরে ছিনতাই করা জাহাজটি নিয়ে সাগরে ঘুরে বেড়াতো জলদস্যুরা

বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালি জলদস্যুদের ছিনতাই করা মাল্টার একটি মালবাহী জাহাজ জব্দ করেছে ভারতীয় নৌ বাহিনী। এ সময় ১৭ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এসব কথা জানান।

গত তিন মাস ধরে ছিনতাই করা এই জাহাজটি নিয়ে ভারত মহাসাগরে ঘুরে বেড়াতো সোমালিয়ার জলদস্যুরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজেদের পেইজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে ভারতীয় নৌবাহিনী।

পোস্টে বলা হয়েছে, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন নিয়ে জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ধারণা করছে, রুয়েন থেকেই বাংলাদেশি মালিকানাধীন জাহাজ আব্দুল্লাহতে হামলা চালিয়েছিল জলদস্যুরা। মহাসাগরে এই জাহাজটিকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে তারা অন্যান্য জাহাজে হামলা চালাতো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.