অ্যালেক্সি নাভালনি নেই প্রথমে এ কথা বিশ্বাস করতে পারছিলেন না তার স্ত্রী ইউলিয়া নাভালনিয়া। যখন সব তথ্য আস্তে আস্তে বেরিয়ে এলো তখন তার হৃদয় ক্ষতবিক্ষত। স্বামীকে জেলে রেখে তার অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার মৃত্যুর সময় কাছে থাকতে পারেননি। এ যন্ত্রণায় হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে ইউলিয়ার। তিনি বলেছেন, শাস্তি এড়াতে পারবেন না পুতিন। তাকে শান্তি ছাড়া ছেড়ে দেয়া যাবে না। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য রাখেন ইউলিয়া। সেখানে তিনি বলেন, তার স্বামীর মৃত্যুর খবর নিয়ে সন্দিহান ছিলেন। কারণ, এই মৃত্যুর খবর এসেছে রাশিয়া সরকারের সূত্র থেকে।
কাঁদতে কাঁদতে তিনি বলেন, পুতিন এবং তার সরকারকে আমি বিশ্বাস করতে পারি না। তারা সব সময়ই মিথ্যা কথা বলে। ইউলিয়া বলেন, যদি এই খবর সত্য হয়, তাহলে দেশের, আমার পরিবারের এবং আমার স্বামীর যা করেছে তারা তার দায় বহন করতে হবে পুতিন, তার পুরো সহযোগী, বন্ধুবান্ধব ও তার সরকারকে। সেইদিন খুব শিগগিরই আসবে। রাশিয়ার শাসকগোষ্ঠীকে ভীতিকর শাসকগোষ্ঠী আখ্যায়িত করে তিনি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।

