আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের এবং বাংলাদেশে অবৈধ সরকারবিরোধী আন্দোলনে শহীদ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিএনপি জার্মানি গত ২৩ ফেব্রুয়ারি এক অনলাইন আলোচনা ও দুয়া অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি জার্মানির সভাপতি জনাব আকুল মিয়ার সভাপতিত্বে এবং মোঃ সাব্বির আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন প্রদেশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন Baden-Württemberg প্রদেশ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ কবির হোসেন। উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন বিএনপি জার্মানির সাধারণ সম্পাদক আব্দুল গণি সরকার। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিরিক হোসেন দুলাল তার বক্তব্যে ভাষা শহীদের স্মরণ করেন এবং কবির হোসেন ভাষা শহীদদের সাথে নিজের স্মৃতি ব্যক্তিগত স্মৃতি তুলে ধরেন। বিএনপি জার্মানির সহ-সভাপতি জনাব আওলাদ হোসেন তার বক্তব্যে বাংলা ভাষার মাধুর্য ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানান।
বিএনপি নেতা জনাব রেজুওয়ান ইসলাম রাজু তার বক্তব্যে বলেন প্রবাসী বাংলাদেশীদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষা বাংলা পৌঁছে দেয়া।
উক্ত আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি জার্মানির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, Baden-Württemberg প্রদেশ বিএনপির প্রধান উপদেষ্টা আক্তারুল আলাম বাবুল ও প্রদেশ বিএনপির সভাপতি তরিকুল ইসলাম মুক্তি, বিএনপি নেতা সেলিম রেজা, জিয়া চৌধুরী, মইনুদ্দিন মইন, নুরুদ্দিন মিঠু মিনজু, দেলোওয়ার মোল্লা।
এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা আনহার মিয়া, মোঃ রুম্মন, বায়ার্ন বিএনপির নেতা মোঃ আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকল নেতৃবৃন্দের বক্তব্য শেষে বিএনপি জার্মানির নেতাকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরবর্তীতে বিএনপি জার্মানির সভাপতি আকুল মিয়া উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

