পাকিস্তানে আরো ৫ স্বতন্ত্র এমপির নওয়াজের দলে যোগদান

পাকিস্তানে আরো পাঁচ স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে পিএমএল-এনের ক্ষমতা ভাগাভাগি করার সম্ভাবনা সৃষ্টির প্রেক্ষাপটে যোগদানের এই ঘটনা ঘটেছে। ক্ষমতা ভাগাভাগির প্রক্রিয়ায় নওয়াজ শরিফের আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের সাথে সোমবার বৈঠকের পর এনএ-১৮৯ আসন থেকে নির্বাচিত সর্দার শমসের মাজারি, পিপি-২৪০ থেকে নির্বাচিত ইমরান আকরাম, পিপি-২৯৭ থেকে নির্বাচিত খিজার হোসাইন মাজারি, পিপি-২৪৯ থেকে নির্বাচিত মোহাম্মদ জাজাইন আব্বাসি ঘোষণা করেন যে তারা পিএমএল-এনে যোগ দিচ্ছেন।

তারা পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফের প্রতি আস্থা প্রকাশ করেন।

শাহবাজ শরিফ তাদেরকে উষ্ণভাবে স্বাগত জানান, তাদের দলে যোগ দেয়ার জন্য তাদের অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, তারা পাকিস্তানের সৌন্দর্য বর্ধন এবং বিভিন্ন চ্যালেঞ্জ থেকে দেশকে উদ্ধারের জন্য সম্মিলিত চেষ্টার অংশ হবেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.