গাজীপুর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র , স্বাধীনতাপরবর্তী জগন্নাথ কলেজ ছাত্র সংসদের সাধারন সম্পাদক এবং ডাকসুর দুইবারের জি এস , একবার ভিপি সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের কোন নির্বাচনে পরাজয়ের ইতিহাস নেই ।অত্যন্ত আমায়িক এবং জনপ্রিয় এই নেতা সারাদেশেই একজন জনপ্রিয় রাজনীতিবিদ । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের ইন্সট্রাক্টর ।
শুদ্ধস্বর ডটকমের অনুসন্ধান থেকে জানা যায় গাজীপুর ৫ আসনের জনগন এখন পরিবর্তন চাইছে , তারা পছন্দের প্রার্থী আখতারুজ্জামানকেই পরবর্তী এমপি হিসেবে পেতে চায় । অনেকেই মনে করেন এই বরেণ্য রাজনীতিবিদ এম পি হলেই মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পাবেন ।

