পদ্মভূষণ সম্মান পেলেন বাংলার মিঠুন চক্রবর্তী

পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ৩৪ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। সেখানে চার জন বাঙালিও রয়েছেন। পদ্মবিভূষণ পেয়েছেন বেঙ্কাইয়া নাইডু এবং দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী।

বাংলা থেকে যে চার জন পদ্মশ্রী পেয়েছেন, তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালের প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন। এ ছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার।সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.