নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নজিবুল বশর মাইজভাণ্ডারীর

অবশেষে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ‘ফুলের মালা’ প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।বৃহস্পতিবার তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এতে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী,মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।

নজিবুল বশর বলেন, ১৪ দলীয় জোটসমর্থিত সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি সহ সর্বমোট ৪২ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি।

তিনি বলেন, সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)’র অন্যান্য প্রার্থীগণ ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনী আমেজে আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি।

তিনি আরও জানান,  সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের কোনো অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না।নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম। দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.