নির্বাচনের আগে স্বার্থের জন্য আমেরিকা ইস্যু তৈরি করে : মোমেন

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

সিলেট-১ আসনের সংসদ-সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমেরিকা (যুক্তরাষ্ট্র) কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। তারা অনেক কিছুই চায়। তারা ভেবেছে নির্বাচনের আগে চাপ দিলে তা পাওয়া যাবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোমেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। তবে স্বাধীন হওয়ার পর জাতিসংঘের সদস্য পদ পেতে তারা পক্ষে ছিল। আমেরিকা ও ইউরোপিয়ন ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আনন্দিত বলেও জানান তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র উপস্থিত ছিলেন। সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেটে ফিরে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.