ধানমণ্ডি সিটি কলেজ কেন্দ্রে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬ শতাংশ

রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকার ঢাকা সিটি কলেজ কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭৫টি। এই কেন্দ্রে মোট ভোটার ৭৭৫০টি। অর্থাৎ ভোট পড়েছে ৬ শতাংশ। এই প্রতিষ্ঠানের ৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে। এই কেন্দ্রে ৩টি পৃথক ভোট কেন্দ্র রয়েছে। একটি মহিলা কেন্দ্র ও দুইটি পুরুষ ভোট কেন্দ্র। কেন্দ্রটি ঢাকা ১০ আসনের অন্তর্গত। এই কেন্দ্রের মহিলা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসসহ ৫ জন। সুত্র, মানবজমিন ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.