জার্মানিতে নাগরিকত্ব আইন সহজ করা হল

অভিবাসীদের জন্য নিয়ম কিছুটা  সহজ  করে আইন পাস করেছে জার্মান সংসদ। নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্বের নিয়ম কিছুটা শিথিল করে এই আইন পাস হয় বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, শুক্রবার এই বিলটি সংসদে পাস হয়। বিলটি উত্থাপন করে চ্যান্সেলর ওলাফ শুলটজের মধ্য-বামপন্থি জোট সরকার। এরপর ওই বিলের ওপর ভোট হয়। তাতে ৩৮২-২৩৪ ভোটে পাস হয় এই বিল। ভোটদানে বিরত ছিলেন ২৩ জন আইনপ্রণেতা।

নতুন এই আইন অনুযায়ী কেউ যদি জার্মানিতে টানা পাঁচ বছর বসবাস করেন তাহলে তাকে নাগরিকত্ব দেয়া হবে। এর আগে এই সময় ছিল আট বছর। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ যদি তিন বছর জার্মানিতে বসবাস করেন, তাহলে তাকেও নাগরিকত্ব দেয়া হবে। আগে এই সুযোগ দেয়া হতো পাঁচ বছর পর।

এছাড়া জার্মানিতে জন্ম নেয়া কোনো শিশুর পিতামাতার মধ্যে যদি একজন জার্মানিতে পাঁচ বছর বসবাস করেন, তাহলে সে এমনিতেই নাগরিকত্ব পাবে। এতদিন এই সময় ছিল আট বছর।

 

এতদিন ধরে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর বাসিন্দাদেরকে দ্বৈত নাগরিকত্ব দিয়ে আসছিল জার্মানি। এবার সেই ধারাও শিথিল করা হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী দশকের পর দশক ধরে জার্মানিতে বসবাস করছেন যেসব জার্মান বংশোদ্ভূত তুর্কি, তারাও ভোটার হতে পারবেন। ওলাফ শুলটজ এই আইনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব মানুষ জার্মানিতে দশকের পর দশক ধরে বসবাস করে আসছেন তাদের জন্য এই আইন। তবে সরকারের এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তারা বলছে, এর ফলে জার্মানির নাগরিকত্ব পাওয়াকে সহজলভ্য করে দেয়া হবে ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.