সুনামির পর আবার বিপর্যয় জাপানে। রানওয়েতে মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রিবাহী বিমানের ধাক্কা। তাতে আগুন জ্বলে যায় যাত্রিবাহী বিমানটিতে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সওয়ার ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। জাপানের টোকিয়ো-হানেডা বিমানবন্দ্রের ঘটনা।
জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রানওয়েতে যাত্রিবাহী বিমানটি অবতরণ করছিল। তখন তার গতি খুব বেশি ছিল। সে কারণে ধাক্কা খেয়ে তাতে দাউদাউ করে আগুন ধরে যায়।

