আমি এখানে না আসলেও এমপি হয়ে যেতাম : শাহজাহান ওমর

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে আসা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, এবার আমি এখানে না এলেও তো এমপি হয়ে যেতাম। তারপরেও আসছি আপনাদের সঙ্গে দুইটা কথা বলার জন্য।

মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগেী সংগঠন আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, এই অঞ্চল এক সময় বিএনপির দুর্গম ঘাঁটি ছিল। এখন বিএনপি-আওয়ামী লীগ একত্রিত হয়ে এক সঙ্গে আমরা শেখ হাসিনার দুর্গম ঘাঁটিতে পরিণত করব ইনশাআল্লাহ। আর মার্কা তো আপনারা জানেন নৌকা। আপনারা তো নির্বাচনে জিতে গেছেন।

তিনি বলেন, এবারের নির্বাচন একটু ব্যতিক্রম। এবারের নির্বাচন হলো প্রতিযোগিতামূলক। ৫০ শতাংশের চেয়ে বেশি জনগণ যদি ভোট দিতে আসে, সেই নির্বাচন বৈধতা পায় অন্য পার্টি না এলেও। যদি এই নির্বাচনে ৫০ শতাংশের চেয়ে নিচে ভোট হয় তবে আপনারা পাশ করেও ফেল করবেন। আর যদি এর চেয়ে বেশি হয় তা হলে স্বীকৃতি পাবেন।

নির্বাচনি পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমিন ফরাজী, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.