নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

রাজধানীর কোতোয়ালি থানায় ২০১৮ সালে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেক আসামির ১ বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৩ মাসের কারাভোগ করতে হবে। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজী মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা জনমনে ভীতি প্রদশর্নের জন্য নাশকতা করে । পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে।
 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.