ইইউ’র নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ৩টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়ে ৪টা ১০ মিনিটে শেষ হয়। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্য উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে দুপুর ১২টা সিলেট বিএনপির সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দলটি। সিলেটের স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী অংশ নেন।
এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলটি। ওই বৈঠকে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহবায়ক আবু সুফিয়ান ও সমন্বয়ক বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.