আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।
এরপর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে তার বিরুদ্ধে মামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবির সদস্যরা।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ডিবি কার্যালয়ে এনে আদম তমিজী হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, আদম তমিজী হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও রয়েছে।

