রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়েছে: গণঅধিকার পরিষদ

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া)। তাদের মিছিলটি কালভার্ট রোড থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কিছুক্ষণ পল্টন মোড় অবরোধ করে রাখেন নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা ইমানের এই পরীক্ষায় পাশ করবে তারা ইতিহাস হবে। আর যারা সরকারের সঙ্গে আঁতাত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, এই সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এমপি-মন্ত্রিত্বের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণঅধিকার পরিষদ এই সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে যাবে না। যতই চাপ আসুক, যতই নির্যাতন আসুক- আমরা প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাবো। তবুও এই সরকারের পাতানো ফাঁদে পা দিবো না।

গণঅধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুব হোসেন, তারেক রহমান, কর্ণেল (অব.) মিয়া মসিউজ্জামান, মাহবুব জনি, এডভোকেট শিরিন আকতার, ইসমাইল আহমেদ বন্ধন, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মাহবুবুল হক শামীম, ইমাম উদ্দিন, আব্দুল্লাহ, ফায়সাল, সাকিব হোসাইন, মুনতাসীর মাহমুদ প্রমুখ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.