বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপির মিডিয়া সেল।
তবে প্রিন্সকে আটকের বিষয় এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।

