মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওয়াশিংটন যাচ্ছেন, হঠাৎ করেই এমন একটি গুঞ্জন উঠে। তবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছেন তিনি ওয়াশিংটন নয় শ্রীলংকার রাজধানী কলম্বো যাচ্ছেন।
জানা গেছে, পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন।
তবে কী কারণে তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

