প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন আহমেদকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে বঙ্গভবনে গেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান বেলা ১২টার দিকে বঙ্গভবনে পৌঁছান। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন নির্বাচন কমিশনাররা।

