জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম। বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান তিনি। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেয়। সন্ধ্যা ৬টার দিকে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেছেন, শাহজাহান ওমরের বিরুদ্ধে একটি মামলা ছিল। কিন্তু মামলার এজাহারে তার নাম ছিল না। এছাড়া তিনি একজন বীরমুক্তিযোদ্ধা। সেকারণে আদালত তাকে জামিন দিয়েছে।
উল্লেখ্য ৪ঠা নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ
।

